পানিসম্পদ মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের স্বাক্ষাৎ

পানিসম্পদ মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের স্বাক্ষাৎ

 

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান Jean Pesme-স্বাক্ষাৎ করেন ।

 

এসময় পানিসম্পদ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, নদী ভাঙ্গন, জলবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া জরুরি।

 

মন্ত্রী আরো বলেন, সরকার দেশের নদী-খাল, জলাশয় খনন ও পুনঃখননের পাশাপাশি নদী ভাঙ্গন ও বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের অংশীদারিত্ব আরো জোরদারের আহ্বান জানান তিনি।

বিশ্বব্যাংকের মিশন প্রধান Jean Pesme বলেন, বাংলাদেশের পানিসম্পদের উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে।

 

সভায় মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

সূত্রঃ পিআইডি