মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন -মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন  -মুক্তিযুদ্ধ মন্ত্রী

 

মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে সবচেয়ে বড় এবং গৌরবময় অর্জন। মুক্তিযুদ্ধ শুধু   একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি জাতির আত্মপরিচয় ও গৌরবের প্রতীক। আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে            কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এসব কথা বলেন। 

 

এসময় মন্ত্রী কর্মকর্তাদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে কাজ করার আহ্বান জানান। মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার কথা বলেন। 

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। এ সময় কর্মকর্তারা মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

 

সূত্রঃ পিআইডি