প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে -পানিসম্পদ মন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে -পানিসম্পদ মন্ত্রী

 

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রস্টা আর খালেদা জিয়া ছিলেন উন্নয়নের রূপকার। জিয়ার স্বপ্ন, খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে।

 

আজ ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা-২০২৬ এর ৬ষ্ঠ দিনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

‎মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া ছিলেন স্বাধীনতার ঘোষক। তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে নিজেকে নিয়োজিত করেছিলেন। 

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জাম সেলিম, স্বাধীনতা পদক ও একুশে দপক প্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।    

 

 

সূত্রঃ পিআইডি